হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলা পরিষদ চত্বরে হাজির হন। সেখানে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

সমাবেশে আইনজীবী নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, শিক্ষার্থী অসিত বসু উত্তম, শুভ্র সিকদার, টিটব বাড়ৈ, স্বপন বাকচী, আশুতোষ দাস, সজল বালা, প্রণব মল্লিক, অঞ্জলী হালদার, শিপ্রা বিশ্বাস, লিপিকা দাস প্রমুখ বক্তব্য দেন। 

বক্তব্যে আইনজীবী নিখিল দত্ত দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানান। তিনি দ্রুত সময়ের মধ্যে হিন্দু সুরক্ষা আইন তৈরির দাবি করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে