হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় ৪ তলা ভবনের আগুন ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি চারতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার দিবাগত রাতে ভবনটির নিচতলায় গ্যাস বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে তিনজন আহত হন।

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ঢাকা জোনের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, প্রথমে ভবনটির নিচ তলায় বিস্ফোরণের বিকট শব্দে হয়। এরপর ভবনের অংশ বিশেষ ধসে পড়ে যায়। জমাকৃত গ্যাস বিস্ফোরণে মাধ্যমে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনে আটকা পড়া লোকদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

মো. বজলুর রশিদ জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে বিস্ফোরণের বিষয়ে জানতে পারেন তারা। জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ভবনটি একদম ঝুঁকিপূর্ণ। এখান থেকে লোকদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

রাজধানীর পৃথক স্থানে হাসপাতাল ও ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু

মেট্রোরেল লাইনে বিড়াল, ২২ মিনিট বন্ধ ট্রেন চলাচল

প্যাডেলচালিত স্টিমার: সংস্কারে ২ কোটি ব্যয়ের পর ভাড়া খাটছে পিএস মাহসুদ

যে ৬ হাসপাতালে দেওয়া হবে আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’ সন্দেহ

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেনের অর্ধেক ক্ষতিগ্রস্ত

হেলমেট-মাস্ক পরা ২ জন যেভাবে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে

মাদক কারবারে বাধা দেওয়ায় মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ