হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার ইলুমদী কান্দাপাড়া এলাকার শহিদ মিয়া (৫০) ও তার স্ত্রী জোসনা বানু (৪০)। তাদের মধ্যে জোসনা বানুকে যাবজ্জীবন কারাদণ্ড ও শহীদ মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি কান্দাপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমান বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরদিন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মজিবুরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামিরা গ্রেপ্তার হয় ও হত্যার দায় স্বীকার করে। 

মামলার তদন্তকাজ শেষে আদালত ১০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছেন। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে