হোম > সারা দেশ > ঢাকা

রাতভর অবস্থানের পর কাকরাইলে ফের অবরোধ কর্মসূচিতে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি 

কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবরোধ। ছবি: আজকের পত্রিকা

রাতভর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থানের পর ফের অবরোধ কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসে করে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবরোধ। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নেব। আমাদের শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এর বিচার চাই। আমাদের দাবি পূরণ হবে, তারপর এখান থেকে যাব।’

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

সাভারে স্থানান্তরের পর ট্যানারি শিল্প খাত অবহেলার শিকার হয়েছে: শিল্পমন্ত্রী

সড়ক নিরাপত্তায় প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আইনি কাঠামো

ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর

বুড়িগঙ্গা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন জুয়ায় অর্থ পাচার: পাঁচ চীনা নাগরিক আবার রিমান্ডে, ৪ জন কারাগারে

বাড্ডায় এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতালে মারধরের শিকার ডা. নাসির ঢামেকে ভর্তি, অবস্থা স্থিতিশীল

জাবিতে প্রক্টর অফিসে তালা দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে জেরা মেঘনাঘাটে গ্যাস বিস্ফোরণে আরও এক কর্মচারীর মৃত্যু