হোম > সারা দেশ > ঢাকা

রেললাইনে বসে ফোনে কথা বলছিলেন, ট্রেন আসতে দেখে শুয়ে পড়েন যুবদল নেতা

নরসিংদী প্রতিনিধি

নোয়াব মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে নোয়াব মিয়া (৪৮) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোয়াব মিয়া উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্যে জানা যায়, ট্রেনটি আসতে দেখে নোয়াব মিয়া ফোনে কথা বলতে বলতে নিজেই ট্রেনের নিচে শুয়ে পড়েন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নরসিংদী রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে যুবদলের ওই নেতা ঘোড়াশাল চামড়াব গ্রামের রেলক্রসিংয়ের অদূরে রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর নামের ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ নিয়ে যায়।

রাজধানীতে মধ্যরাতে গুলিতে নিহত যুবদল কর্মী, গুলিবিদ্ধ দুই পথচারী, অস্ত্রধারী আটক

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

রাজধানীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

মতিঝিলে ‘বোমা’ নিষ্ক্রিয় করার সময় পথচারী আহত

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে ‘বোমা’, বিস্ফোরণে নিষ্ক্রিয়

ইতালির কথা বলে তরুণকে কেনিয়ায় বিক্রির অভিযোগ, দালাল গ্রেপ্তার

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: শফিকুর রহমান

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দুজনের মৃত্যু

গ্যাসের অভাবে দীর্ঘ অপেক্ষা