হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

জাবি প্রতিনিধি 

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিফটভিত্তিক মেধাতালিকার আলোকে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। আগের বছরের মতো এবারও প্রকাশিত ফলাফলের ভিত্তিতে শিফটভিত্তিক মেধাক্রম অনুসরণ করে ভর্তি ও মাইগ্রেশন কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের বিস্তারিত তথ্য ও ফলাফল জাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইট ‘ju-admission. org’–এ পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জাবির প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয় ২১ ডিসেম্বর এবং তা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই