হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে ওয়টার বাস, নিখোঁজ প্রায় ৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদরঘাটে বুড়িগঙ্গায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে ২৫ থেকে ৩০ জন নিখোঁজ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওয়টার বাসটিতে অর্ধশতাধিক আরোহী ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানান, ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে  বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেড এটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বেঁচে যাওয়ার যাত্রীরা বলেন, বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাসটি ডুবে গেলে কয়েকজন মাঝনদীতে সাঁতরাতে থাকেন। আশপাশের নৌকার মাঝিরা এসে তাঁদের উদ্ধার করেন। যারা ওয়াটার বাসের তলে পড়েছেন তাঁদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ।

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়

রিমান্ড শেষে কারাগারে নীলফামারী-৩ আসনের সাবেক এমপি আশিকা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, সবচেয়ে বেশি মিরপুরে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা