হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গ্যারেজে আগুন, পুড়েছে ৩৮টি অটোরিকশা ও মিশুক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে একটি গ্যারেজে থাকা ৩৮টি অটোরিকশা ও মিশুক পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে জেলা শহরের চর শোলাকিয়া বনানী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যারেজটির মালিক আরজু মিয়া বলেন, গ্যারেজে ৩৮টি অটোরিকশা ও মিশুক ছিল। ভোরে আগুন দেখে তাঁকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ফোন নম্বর না থাকায় ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। তিনি বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেলাম। গ্যারেজে থাকা অটোরিকশা ও মিশুক মালিকরাও নিঃস্ব হয়ে গেছে। আমরা এখন কী করব?’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ‘ভোর ৫টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ওই অটো গ্যারেজে আগুন লেগেছে। এত বড় একটি গ্যারেজে কোনো অগ্নিনির্বাপক ছিল না। আগুন লাগার সময় গ্যারেজে কেউ ছিল না। আধঘণ্টা পর গ্যারেজটির মালিক খবর পান।’

আবুজর গিফারী বলেন, ‘গ্যারেজটি টিন শেডের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আমাদের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে