হোম > সারা দেশ > ঢাকা

মেনন-গাজী-আতিক-পলক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজী, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

আরও একটি হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার এই চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াছির আরাফাত বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বনানী এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় এই চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

এ ঘটনায় গত বছরের ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বেগম বনানী থানায় ৯৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে এই চার নেতাকে আটক করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী