হোম > সারা দেশ > ঢাকা

মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ নিষেধ, বিধ্বস্ত ভবনের তিন পাশে উঁচু বেড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইলস্টোন স্কুলের প্রধান ফটক বন্ধ। শিক্ষার্থী-অভিভাবক কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। কেবল স্কুলের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেট থেকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি আছে। অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সরেজমিনে আজ বুধবার সকালে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান ফটকের নিরাপত্তা কর্মীদের চারজন ভেতরে বসে রয়েছেন। ফটকের সামনে দাঁড়িয়ে ভেতরে উঁকিঝুঁকি দিচ্ছে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী গেট ধরে ধাক্কাধাক্কি করে। তবে তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাধারণ মানুষ যারা এসেছে তাদেরও ঘটনাস্থলে যাওয়ার অনুমতি নেই বলে জানিয়ে দেন নিরাপত্তা কর্মীরা।

মাইলস্টোন স্কুলের প্রধান ফটক বন্ধ। ছবি: আজকের পত্রিকা

প্রধান ফটক ছাড়াও ক্যাম্পাসে আরও তিনটি ফটক রয়েছে। তবে সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল আবাসিক শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ এবং বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

অনাবাসিক শিক্ষার্থী ও অভিভাবকদেরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুপুরে শিক্ষকদের নিয়ে জরুরি সভা ডাকে স্কুল কর্তৃপক্ষ। তাই শিক্ষকদের আইডি কার্ড দেখে প্রবেশ করায় নিরাপত্তাকর্মীরা।

এদিকে স্কুলের যে ভবনটিতে বিমান আছড়ে পড়েছিল সেই হায়দার আলী ভবনের তিন পাশে উঁচু টিনের বেড়া দেওয়া হচ্ছে। জায়গাটি সংরক্ষিত করে রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মীরা।

‘জয় বাংলা ব্রিগেড’: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আরও শুনানি ৩০ সেপ্টেম্বর

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’, অনুসারী বাড়ছে দ্রুতই

কেরানীগঞ্জে সিংহ নদী দখল: বহুতল ভবনসহ ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

মগবাজার থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চায় পরিবার

মোবাইল ব্যবহারে নিষেধ স্বামীর, ৩ মাসেও মেয়ের মৃত্যুর খবর জানত না পরিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ