হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান কলকাতায় গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে বিমল কৃষ্ণ বিশ্বাসের নিকট আত্মীয় বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গত মঙ্গলবার অবৈধভাবে বিমল কৃষ্ণ বিশ্বাস বাংলাদেশের সাতক্ষীরা হয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তাঁকে বিএসএফ আটক করে হাকিমপুর ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে বিএসএফের সদস্যরা স্বরুপনগর থানায় হস্তান্তর করে।’ 

বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার সংক্রান্তের নথি আজকের পত্রিকার হাতে এসেছে। 

স্বরুপনগর থানা থেকে গতকাল বৃহস্পতিবার বিমল কৃষ্ণ বিশ্বাসকে বশিরহাট কোর্টে প্রেরণ করা হয়। তিনি বর্তমানে কলকাতার বসিরহাট কোর্ট হাজতে রয়েছেন। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বরুপনগর থানায় দায়েরকৃত মামলা নম্বর-৪৮৬ / ২৪। এদিকে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন। 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বলেন, ‘বিগত ১১ বছর বিমল কৃষ্ণবিশ্বাস কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ সময় তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছেন। আমরা চাই বিমল কৃষ্ণ বিশ্বাসকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিচার করা হোক।’ 

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ বলেন, ‘বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া ও ঢাকায় রাজনীতি করতেন। ৫ আগস্টের আগে তিনি ঢাকায় ছিলেন। তাঁর নামে ঢাকায় মামলা থাকতে পারে। তাই আমরা চাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। 

এ বিষয়ে জানতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসকে একাধিকবার কল করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের নামে কোটালীপাড়া থানায় কোনো মামলা নেই।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে