হোম > সারা দেশ > গোপালগঞ্জ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোটালীপাড়ায় দোকান বন্ধ ব্যবসায়ীদের

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির সদস্যরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এই কর্মসূচি পালন করা হয়। 

ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘাঘর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাসাধারণ ভোগান্তিতে পড়েন। 

উপজেলার উনশিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগম বলেন, ‘আমি সকালে ঘাঘর বাজারে চাল-তেলসহ সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখি বাজারের সব দোকান বন্ধ। জানতে পারলাম দুপুর ১২টার পর এসব দোকান খুলবে। এ সময় পর্যন্ত এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে।’ 

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি পালনের জন্য আমরা কোনো ব্যবসায়ীকে চাপ দিইনি। সব ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করছেন।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে