হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-২০ আসনে নৌকার বেনজিরসহ বৈধ প্রার্থী ৬ জন, বাতিল ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমদসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২ জনের এবং একজনের স্থগিত করা হয়েছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার জনসন রোডের ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। 

ঢাকা-২০ আসনে বৈধ প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের বেনজির আহমদ, বাংলাদেশ কংগ্রেসের মো. আরজু মিয়া, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল, ন্যাশনাল পিপলস পার্টির পক্ষে রেবেকা সুলতানা, স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেতা ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন এবং সাবেক সাংসদ এম এ মালেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

এ ছাড়া সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আমিনুর রহমান আয়কর রিটার্ন দাখিল না করায় মনোনয়ন বাতিল করা হয়েছে। আয়কর রিটার্নের প্রত্যয়ন কপি না থাকায় মনোনয়ন স্থগিত করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মিনহাজ উদ্দিনের।

অর্থ পাচার: গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার

উত্তরায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘মূল হোতা’ বনশ্রী থেকে গ্রেপ্তার

বিশ্বকাপ ম্যাচ দেখে উত্তরায় বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত