হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারে মিলল ২ মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর মৌচাকে বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ দুটির পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট। ছবি: আজকের পত্রিকা

আজ ‎সোমবার বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

‎‎পুলিশ ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জানান, হাসপাতালের বেজমেন্টে প্রাইভেট কারটি পার্ক করা ছিল। সকালে গাড়িতে দুটি মরহেদ দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট। ছবি: আজকের পত্রিকা

‎রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে জানান, গাড়ির ভেতরে দুজনের মরদেহ পাওয়া যায়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে গাড়ির নম্বর যাচাই করে গাড়ির মালিক জোবায়ের আহমেদ সৌরভ এবং গাড়ির চালক নিজাম বলে জানা গেছে। মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে আসার পর জানা যাবে।

হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

সাভারে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দেশে ফিরলেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

রাজধানীর পৃথক স্থানে হাসপাতাল ও ভবন থেকে পড়ে ২ নারীর মৃত্যু

মেট্রোরেল লাইনে বিড়াল, ২২ মিনিট বন্ধ ট্রেন চলাচল

প্যাডেলচালিত স্টিমার: সংস্কারে ২ কোটি ব্যয়ের পর ভাড়া খাটছে পিএস মাহসুদ

যে ৬ হাসপাতালে দেওয়া হবে আদ্‌-দ্বীন থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, ‘পরিকল্পিত নাশকতা’ সন্দেহ

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় ২ গুলি, ব্রেনের অর্ধেক ক্ষতিগ্রস্ত

হেলমেট-মাস্ক পরা ২ জন যেভাবে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে