হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে কৃষিশ্রমিককে কুপিয়ে হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামের এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নুরুল ইসলাম ওই গ্রামের রবি মিয়ার ছেলে। আজ শুক্রবার ভোরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম নুরুল পাশের উফুল্কী গ্রামের গদু মাতব্বরের মেয়ের জামাই। তাঁর স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রকল্প রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রকল্পের সেচ পাম্প চালাতেন। গতকাল বৃহস্পতিবার রাতেও তিনি জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পাশের বাড়ির লোকজন তাঁর চিৎকার শুনে চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তোলে। এলাকাবাসী সেচ পাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ উদ্‌ঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল