হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে গ্রেপ্তার দুই নেতা। ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ ও উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়া।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সারোয়ার হোসেন অপুকে তাঁর বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ চারজন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই থানার ওসি।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা