হোম > সারা দেশ > ঢাকা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে বিশেষ পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আজ বৃহস্পতিবার প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত আদেশে এমনটি বলা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী রুটে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী রুটে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।

ব্যস্ত সময়গুলোতে ট্রেনের হেডওয়ে ৮ থেকে ১০ মিনিট রাখা হয়েছে। অন্য সময়গুলোতে ১০ থেকে ১৫ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে।

ডিএমটিসিএল জানিয়েছে, রোজাদার যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি থাকবে। তবে পানি যেন ছিটকে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল নির্ধারিত স্থানে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বাঁচানো যায়নি রাস্তা থেকে উদ্ধার অনাথ শিশু মাহিকেও

মওদূদীর তফসির গ্রন্থ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার যুবক কারাগারে

মিরপুর ১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত, ১৪ দিন পর আহতের মৃত্যু

মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট