হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অন্যায়, জুলুম ও চাঁদাবাজি করিনি: আইভী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি কোনো ওয়াদা ভঙ্গ করি নাই। কোনো অন্যায়, জুলুম এবং চাঁদাবাজিও করিনি। সুতরাং ভোটাররা আমাকে বেছে নিবে। নৌকা বিজয় হলে নারায়ণগঞ্জে এবারও ব্যাপক উন্নয়ন হবে।’

শুক্রবার শহরের ১১ এবং ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

আচরণবিধির প্রশ্নে আইভী বলেন, ‘নিয়ম অনুযায়ী তিনটা ওয়ার্ড মিলিয়ে একটা মাইক দিয়েছি। এই নিয়ে অভিযোগ করে কোনো লাভ নেই। নারায়ণগঞ্জের জনতা আমার পাশে। নৌকার বিজয় হবে এজন্য উনি (তৈমুর আলম) দিশেহারা হয়ে অনেক কিছু বলছেন। আর পোষ্টার নিয়ে তৈমুর কাকার অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন। আপনারা শহর ঘুরলে দেখতে পারবেন যে, আমার থেকে তাঁর পোস্টার বেশি। আমি এসব নিয়ে অপরাজনীতি করি না।’প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে আইভী বলেন, ‘শিশু থেকে নারীরাও আমার পাশে। জয়ের বিষয়ে আমি একশ ভাগ আশাবাদী। তিনি তার মত প্রচারণা চালাচ্ছে, আমি আমার মত। কোন বাঁধা বিপত্তি নেই। আশা করি ১৬ তারিখ পর্যন্ত এটাই বজায় থাকবে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে