হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঘাসভোগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, তালতলা-ডহুরী খাল দিয়ে প্রতিদিন অসংখ্য বালুবাহী বাল্কহেড চলাচল করছে। এর ফলে খালের দুই পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। শত শত পরিবার এখন বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। দ্রুত বাল্কহেড চলাচল বন্ধ না করা হলে পুরো এলাকা ভাঙনে বিলীন হয়ে যাবে।

বক্তারা আরও বলেন, এই অঞ্চলের নদী-খাল শুধু পরিবহন পথ নয়, এলাকাবাসীর অস্তিত্ব ও জীবনের অংশ। অতিরিক্ত বালু বহন ও জলপথের অনিয়ন্ত্রিত ব্যবহারে বাসিন্দাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই তাঁরা এই খাল দিয়ে বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিক্রমপুর খাল, বিল, জলাশয় ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তব্য দেন হেলাল উদ্দিন খান, ইসমাইল হোসেন, ইসরাফিল হোসেন, ফটিক হালদার, আওলাদ হোসেন, বাবুল হাসান, মুক্তার হোসেন ও আলমগীর হোসেন।

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী নিহত

সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রী-ছেলের আয়কর নথি সরবরাহের নির্দেশ

চিকিৎসককে হামলা: ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া, নেপথ্যে টেন্ডার দ্বন্দ্ব