হোম > সারা দেশ > ঢাকা

ওষুধের দাম বাড়ানো নিয়ে চাপ রয়েছে: ঔষধ প্রশাসনের ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওষুধের দাম বাড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চাপ রয়েছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

আজ বুধবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের ষষ্ঠ রাউন্ডের চূড়ান্ত ফলাফল অবহিতকরণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

মোহাম্মদ ইউসুফ বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ডলারের সংকট দেখা দিয়েছে। ফলে কাঁচামাল আনতে সমস্যা হচ্ছে, যার কারণে ওষুধের দাম বাড়াতে আমাদের চাপ রয়েছে। এ জন্য চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।’

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘দেশের ৯৮ ভাগ ওষুধ আমরা তৈরি করি। ২ ভাগ ওষুধ বাইরে থেকে আনতে হয়। তাই সমস্যা হওয়ার কথা নয়। চাপ সামাল দিতে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা হচ্ছে। একই সঙ্গে সংকট মোকাবিলায় বিভিন্ন কোম্পানি থেকে চিকিৎসকদের নেওয়া বিভিন্ন উপহার কমিয়ে দিতে হবে।’

একই অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবায় ২০২০ সালে বাংলাদেশের নাগরিকদের ব্যক্তি খরচ কমেছে। এর আগে ২০২১ সালের শেষ নাগাদ স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এক অনুষ্ঠানে জানিয়েছিল চিকিৎসায় ব্যক্তির পকেট খরচ শতকরা ৭২ টাকা। বর্তমানে তা ৬৮ দশমিক ৫ টাকা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যসেবা দিতে ২০২০ সালের সরকারের মাথাপিছু ব্যয় ৫৪ ডলার। বর্তমানে সরকার স্বাস্থ্যসেবায় যে অর্থ ব্যয় করে, তার সবচেয়ে বেশি হয় ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।

বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস বলছে, ‘স্বাস্থ্যের জন্য সরকারের গড় মাথাপিছু ব্যয় ৪ হাজার ৫৭৮ টাকা বা ৫৪ ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ ভাগ করা হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম ৩ ভাগ ময়মনসিংহ বিভাগে। মাথাপিছু হিসেবে ঢাকা বিভাগের জনপ্রতি ব্যয়ের পরিমাণ ৭ হাজার ৩৯ টাকা এবং ময়মনসিংহে ২ হাজার ৬০ টাকা।’

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ চায় বিএমজিটিএ

নবম পে-স্কেল বাস্তবায়ন করে দ্রুত গেজেট দাবি সরকারি কর্মচারীদের, অন্যথায় অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

রাজধানীতে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে বাবার মৃত্যু, সংকটাপন্ন তিন ছেলে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয়