হোম > অপরাধ > ঢাকা

শাশুড়িকে পালিয়ে বিয়ে, শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই আয়াতুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা-পুলিশ। 

গ্রেপ্তার আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে। 

জানা গেছে, ২০১১ সালে শ্বশুর মতি মিয়ার করা এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি করা হয় দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড। এরপর থেকেই পলাতক ছিলেন আয়াতুল। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। একপর্যায়ে শাশুড়ি নাসরিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তাঁরা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেন। তবে দেড় বছর আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন। 

মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম আয়াতুলকে গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে আয়তুলকে আদালতে প্রেরণ করা হবে।

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

এক মাস আগে মোটরবাইক কিনে দিয়েছিলেন বাবা, সেই বাইকেই ছেলের মৃত্যু

আরও এক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

জাল ভিসা তৈরি ও মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বাড্ডায় ইউলুপে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বসতঘরে রহস্যজনক আগুন, কিশোরের মৃত্যু

হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

ই-ভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার অর্থ পাচার মামলা

রাজধানীতে পৃথক অভিযানে ৩৫ জন গ্রেপ্তার

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের