হোম > সারা দেশ > ঢাকা

আচরণবিধি ভঙ্গ, চট্টগ্রামের সেই ইউপিতে নির্বাচন স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বাটন টিপতে না পারলে টিপে ভোট নেওয়ার জন্য লোক রাখা হবে’—এমনই এক বক্তব্য দিয়ে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক চৌধুরী সারা দেশে হইচই ফেলে দিয়েছেন। সেটি তদন্তের জন্য ডিসি-এসপিকে নির্দেশনাও দেয় নির্বাচন কমিশন (ইসি)। তদন্তে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ায় এই ইউনিয়ন পরিষদের নির্বাচনই স্থগিত করেছে সংস্থাটি। একই সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।
 
আজ রোববার ইসি এসব সিদ্ধান্ত নেয়। সংস্থাটির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আসাদুজ্জামান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম-বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। এ ঘটনার সঙ্গে জড়িত চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এর আগে গত ৩০ মে ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত ওই চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি আরও বলেছেন, ‘ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন।’ প্রায় ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে মুজিবুল হক চৌধুরী চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’ তিনি আরও বলেন, ‘রিকশায় করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ, ইভিএমের ভোট। ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।’ 

মুজিবুল হক আরও বলেন, ‘ইভিএমে আইডি কার্ড ঢুকিয়ে দিতে হয়, নইলে হয় না। এটা না হলে আমি রাতেই নিয়ে ফেলতাম। তো আপনারা একটু কষ্ট করেন, আপনাদের একটু কষ্ট করে ওটা নিয়ে যেতে হবে। গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে। কথা বোঝেননি?’

ডাকসু নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি ‘জুলাই ঐক্যের’

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গণ-অবস্থান

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম: আরও ২ সদস্য গ্রেপ্তার

পুলিশের লুট হওয়া চারটি গ্রেনেড রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

সতর্কবার্তা জারি: আবার তৎপর হচ্ছে জঙ্গিরা, হামলার শঙ্কা পুলিশের

সংরক্ষিত আসনের নারী প্রার্থী: বিএনপির কোটিপতি ১৬ প্রার্থী

পরীক্ষার্থীরা বিপাকে: মোম-টর্চে আলো মিললেও ঘাম ছুটছে গরমে

‘গুপ্ত’ ইস্যু: ছোট শব্দে বড় রাজনীতি