হোম > সারা দেশ > ঢাকা

জবির বাসে নবীন শিক্ষার্থীদের ‘হেনস্তা’ করলে কঠোর শাস্তি দেবে প্রশাসন

জবি প্রতিনিধি‎‎

ছবি: সংগৃহীত

‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন রুটের বাসে যাতায়াতের সময় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হেনস্তা বা র‍্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তথাকথিত ‘বাস কমিটি’ বা সিনিয়রদের মাধ্যমে কোনো নবীন শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।

আজ ‎মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

‎বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩ মে থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে–নবীনদের ওপর সিনিয়র অথবা তথাকথিত বাস কমিটি প্রভাব খাঁটিয়ে বিভিন্নভাবে হেনস্তা করা হলে তা ‘র‍্যাগিং’ হিসেবে বিবেচিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‍্যাগিং বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

‎উল্লেখ্য, গত ৩ মে জবির ২১ তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন দপ্তর থেকে এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা, ডাম্পিং ৩৯৪ যানবাহন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-মদ উদ্ধার

নবাবগঞ্জে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যুবকের মৃত্যু

ইতালিপ্রবাসী স্বামীর কাছে যেতে সাড়ে ৪ লাখ টাকায় পেলেন ‘ভিসা’, অতঃপর...

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকার ১২০ মোড়ে চালু হচ্ছে আধা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ তিন

স্কুলে বিমান বিধ্বস্ত: মাইলস্টোনে এখনো চেপে আছে সেই ভয়াল স্মৃতি

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্ত কমিশনের প্রতিবেদনে যা উঠে এল