হোম > সারা দেশ > ঢাকা

আজিমপুর সরকারি ডে কেয়ার সেন্টার: নার্সের মেয়ের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর আজিমপুর সরকারি ডে কেয়ার সেন্টারে উম্মে আলিফা নামে ১১ মাসের এক মেয়ে শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ মেয়েটিকে হত্যা করা হয়েছে। 

আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিশুটির মা ইসমত আরা পরিবার পরিকল্পনার সিনিয়র স্টাফ নার্স। তিনি বলেন, তাদের বাসা লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডে। তিনি পরিবার পরিকল্পনায় সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তার এক ছেলে এক মেয়ে। গত ৬ মাস থেকে বড় ছেলে আল আরাভী ও মেয়ে আলিফাকে আজিমপুর ডে-কেয়ার সেন্টারে রেখে কাজে যান। আজকে দুপুড়ে মিম নামে এক শিক্ষিকা ফোন দিয়ে বলে ছোট মেয়ে অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। 

ইসমত আরা অভিযোগ করেন, ‘তার মেয়ের মাথায় ও দুই চোখের উপড়ে আঘাত রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।’ 

শিশুটির বাবা আল আমিন তালুকদার বলেন, ‘ঘটনার পর বড় ছেলে আরাভীকে আনতে আজিমপুরের ডে-কেয়ার সেন্টারে যাই। সেখানের কর্মকর্তারা জানায়, বাথরুমের বালতির পানিতে পরে গিয়েছিল। আবার বলে অসুস্থ হয়ে পরে ছিল। তাদের কথায় গড়মিল রয়েছে। আমার মেয়ের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘আজিমপুর থেকে এক শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিমপুর ডে কেয়ারের কর্মকর্তারা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছিল শিশুটি বালতির পানিতে পরে গিয়েছিল।’ 

 লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হেলাল উদ্দিন বলেন, ‘আজিমপুর মধ্যবিত্ত নামে ওই ডে কেয়ার সেন্টারে শিশুর মৃত্যুর বিস্তারিত ঘটনা জানার জন্য সেখানে অবস্থান করছি। তবে প্রাথমিকভাবে যতটুকু বোঝা যাচ্ছে অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে। সেখান থেকে জানতে পেরেছি বালতির পানিতে পড়ে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়

রিমান্ড শেষে কারাগারে নীলফামারী-৩ আসনের সাবেক এমপি আশিকা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, সবচেয়ে বেশি মিরপুরে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার

কলাবাগানে বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে