হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীতে সড়ক অবরোধ করছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। এ সময় কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

‎পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড্ডা ট্রাফিক জোনের আওতাধীন ফুজি টাওয়ার এলাকায় প্রায় দুই হাজার ব্যাটারিচালিত অটোরিকশাচালক মিছিল নিয়ে এসে জড়ো হন।

তাঁরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ডিজাইন করা অটোরিকশা চলাচল বাতিল এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে অবস্থান নিয়েছেন।

‎এ সময় চালকেরা সড়ক অবরোধ করলে ওই সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। বাড্ডা থানা-পুলিশও তাঁদের সঙ্গে যোগ দিয়েছে।

‎বাড্ডা ট্রাফিক জোনের পক্ষ থেকে জানানো হয়, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে ডাইভারশন চালু করা হয়েছে।

‎শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সেই হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করল সিআইডি

টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি সড়কে জলাবদ্ধতা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার, ৪০ মামলা