হোম > সারা দেশ > ঢাকা

সারা দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো ঘুরে দেখব: আইন উপদেষ্টা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান মিতা। 

পরিদর্শনকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যেসব প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে, সেগুলো সরেজমিন দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। শুক্রবার দিন আমি ঠিক করেছি প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সারা দেশে ছড়ানো—সেগুলো ঘুরে দেখব।’ 

পরে আইন উপদেষ্টা মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালের হরিশচন্দ্রের দীঘি, বাবা আদম শাহীর মসজিদ, মিরকাদিম সেতু, জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার