হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার তিনজন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় শামীম সরকার নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর রিভলবার দিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি নম্বর সড়কের ৩ নম্বর বাসার ৭/সি নম্বর ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দিবাগত মধ্যরাতে র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া) শাহ আলম এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার সাঁথিয়ার চর কাবারীখোলা গ্রামের রবিউল ইসলাম টিপু (৫১), একই উপজেলার হুইখালী গ্রামের মেহেদী হাসান মিলন (৪৭) ও সুজানগর উপজেলার চর দুলাই গ্রামের হাসান মামুন মিলন (৩৭)।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, ভুক্তভোগী শামীম সরকার ও গ্রেপ্তার হওয়া মেহেদী হাসানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। ভুক্তভোগী শামীমকে গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার হাউজবিল্ডিং এলাকা থেকে অপহরণ করে ৯ নম্বর সেক্টরের একটি বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়। পরে ছাদে থাকা মেহেদীর অন্যান্য সহযোগীরা মিলে ভুক্তভোগীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা ভুক্তভোগীকে রিভলবার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরে ভুক্তভোগী নিজের ও বন্ধুদের কাছ থেকে বিকাশে মোট ৯২ হাজার টাকা সংগ্রহ করে দেন। এরপরও তাঁকে নির্যাতন করা হয়। পরে আসামিরা একটি মাইক্রোবাস ভাড়া করে গাজীপুরের বিভিন্ন স্থানে নেমে যায় এবং ভুক্তভোগীকে বাসায় পাঠিয়ে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শামীম উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিশন-৭১ ডেভেলপমেন্টের আতিক ও স্ত্রীর জমি-ফ্ল্যাট ক্রোক

অর্থ লুটে দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠান কর্তৃত্ব ফিরে পাওয়া কল্যাণকর হবে না: ইফতেখারুজ্জামান

আলোচিত সমন্বয়ক রিয়াদ এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

ইবি শিক্ষিকা হত্যা: লিখিত স্টেটমেন্টে হত্যার কথা স্বীকার করলেন অভিযুক্ত ফজলুর

খিলগাঁওয়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৫০ ভরি সোনা-রুপা লুটের দাবি

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

‘দেশে ফিরে মনভরে শ্বাস নিতে পারছি’

প্রথম রিটার্নেই ২ কোটি টাকার ঘোষণা এপিএসের গাড়িচালক ভাইয়ের

ছোট কাগজের দুনিয়া ছোট