হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ ব্যাংকের পেছনে দুই সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামলার শিকার ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার এ জেড ভূঁইয়া আনাস। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি ভবনের সামনে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তারা হলেন—ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার এ জেড ভূঁইয়া আনাস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ভুক্তভোগী রেদওয়ানুল জানান, তিনি ও আনাস ভাবনটির নিচে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় আলম নামে এক ব্যক্তি সেখানে আসেন এবং তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন। তারা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের ওপর সেই ব্যক্তি চড়াও হন। এরপর আরও আট থেকে ১০ জন এসে তাদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এই ঘটনায় তিনি হাতে, মাথায়, পিঠে আঘাত পেয়েছেন। তবে এখনো হাসপাতালে যেতে পারেননি।

ঘটনার বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে মতিঝিল থানার দুজন সদস্য পৌঁছেছেন। কিন্তু সন্ত্রাসীরা ১০ থেকে ১২ জন হওয়ায় এখনো কাউকে তারা আটক করতে পারেননি।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘আমি ঘটনাটা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনে আরও ফোর্স পাঠানো হচ্ছে।’

স্থানীয়রা জানান, আলম একজন এলাকার সন্ত্রাসী। তিনি এলাকায় বিভিন্ন অপরাধ করে থাকেন। ক্ষমতার দাপট দেখাতে তিনি সেখান থেকে তাদেরকে সরে যেতে বলেন এবং তারা সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালায়।

ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে