হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মতিঝিলে লোকমান (৪৮) নামের এক ব্যক্তির ওপর গুলি চালিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।। ভুক্তভোগীর দাবি, তাঁর ব্যাগে বৈদেশিক মুদ্রাসহ ৬০ লাখ টাকা ছিল।

তবে পুলিশ বলছে, তাঁর কাছে ১৭ লাখের মতো টাকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। টাকার উৎসসহ বিস্তারিত জানতে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ চলছে। সে সঙ্গে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা

আজ রোববার বেলা ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহউদ্দিন কাদের আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানান, মিলন নামের এক ব্যক্তির টাকা নিয়ে আরেক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। বেলা ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে লোকমানের কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ভিকটিম ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য মুগদা মেডিকেলে পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আরও জানান, তবে কত টাকা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যাগের ভেতরে বিদেশি মুদ্রা ছিল বলেও ভিকটিম জানিয়েছেন।

এদিকে ঘটনার পর ভুক্তভোগী লোকমান দাবি করেন, দেশি টাকা ও ডলারসহ ৬০ থেকে ৭০ লাখ টাকা ছিল তাঁর ব্যাগে। তবে কিসের টাকা, সেটি তিনি বিস্তারিত জানাননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, টাকাগুলো হুন্ডির হতে পারে। ভুক্তভোগীর সঙ্গে এখনো তাদের বিস্তারিত কথা হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক করপোরেট শাখার সামনে অজ্ঞাতনামা ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি করে। পরে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুটি গুলির খোসা উদ্ধার করেছেন।

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি: ডিএনসিসি প্রশাসক

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা, বাদী সেই গাড়িচালক

অস্ত্র মামলার আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাল

সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক

থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, এক মাসেও মেলেনি সন্ধান

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ডাকাতি মামলার সাক্ষী প্রতিবেশী গৃহবধূ তদন্তে হলেন আসামি