হোম > সারা দেশ > গাজীপুর

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাঁদের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। 

শিক্ষার্থীরা জানান, আগামী মে মাসে তাঁদের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার মধ্যে এক দিনের বন্ধ রয়েছে। এই রুটিন তাঁরা মেনে নেননি। প্রতিটি পরীক্ষার মধ্যে ২-৩ দিন বিরতি চান। দাবি মেনে নিয়ে রুটিন পরিবর্তন করতে হবে, না হলে পরে আরও বড় কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তাঁরা। 

আমিনুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই, প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে দুই থেকে তিন দিন ছুটি দেওয়া হোক।’ 

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ফয়সাল আহমেদ জয় বলেন, ‘পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাজীপুর ও আশপাশের অনেক কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দ্রুত এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি।’ 

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা, যা ৬ জুন পর্যন্ত চলবে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো