হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চার-পাঁচজন দুর্বৃত্ত পেট্রল ঢেলে কাভার্ড ভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। কাভার্ড ভ্যানটি গত কয়েক দিন ধরে ওই এলাকার শাখা সড়কের পাশে রেখে দিয়েছিলেন চালক। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউসের পরিদর্শক এস কে তুহিন আজকের পত্রিকাকে বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো