হোম > সারা দেশ > ঢাকা

কোরআন অবমাননার দায় স্বীকার নর্থ সাউথের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্বর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পবিত্র কোরআন অবমাননা করার দায় স্বীকার করেছেন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পাল।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাত উল্লাহর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তিনি দায় স্বীকার করেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে অপূর্বকে আজ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই শিক্ষার্থী কোরআন শরিফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় অপূর্বর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন ভাটারা থানার এসআই হাসমত আলী। পরদিন তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

১৪ অক্টোবর অপূর্বকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ধর্ম অবমাননার মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা, আটক স্বামী

পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ‘ভুয়া’ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ

জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার

কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশে মিলল খণ্ডিত ২ হাত

এক সপ্তাহে হকার সমস্যা সমাধানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে বাপার ৬ দফা সুপারিশ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে বর্ণাঢ্য আয়োজন, র‍্যালি

সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা