হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচন: মেয়র পদে ১০ জনসহ ৪১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ ৪১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সোমবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।

এ ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, সরকার শাহনুর ইসলাম, মো. আবুল হোসেন, মো. হারুন অর রশীদ ও মোকলেছুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া ৫৭টি ওয়ার্ড থেকে সাধারণ ওয়ার্ডে ৩১৬ জন, ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ২৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে পাঁচজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে