হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার সকালে গাজীপুরা-সাতাইশ রোডের খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

এলাকাবাসী জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে খরতৈল এলাকার শাখা সড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে