হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ না করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শনিবার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। 

উল্লেখ্য, হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক করে ২০১৯ সালে মহানগরের কমিটি ঘোষণা করা হয়। পরে সে বছরই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগ। 

মহানগর ছাত্রলীগের অধিকাংশ নেতাই নারায়ণগঞ্জের রাজনীতিতে সাংসদ শামীম ওসমানের অনুসারী হিসাবেই পরিচিত। এই কমিটি চলতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী আইভীর পক্ষে প্রচারণায় কাজ করছে না বলে অভিযোগ শুরু থেকেই। সেই অভিযোগেই কমিটি বিলুপ্ত করা হয় বলে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গেছে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে