হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে রাসায়নিকের গুদামে আগুন, ৯ জনের লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে।

রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত একটি দোতলা টিনশেড ভবনে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়।

ছবি : আজকের পত্রিকা

‎ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আমরা বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বেলা ১১টা ৫৬ মিনিটে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

এদিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আহত ব্যক্তিরা হলেন সুরুজ (৩০), আল মামুন (৩২) ও সোহেল (৩২)। সুরুজের শরীরে ২ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া দুজনেরই ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সার্জন আরও জানান, অন্য দুজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তবে কিছু সময় পর ছেড়ে দেওয়া হবে।

এদিকে রাসায়নিকের গুদামটি কসমিক ফার্মার বলে খবর ছড়িয়ে পড়েছে হয়েছে। এবিষয়ে জানতে চাইলে কসমিক ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই গুদামের সঙ্গে কসমিক ফার্মার কোনো সম্পর্ক নেই। তাদের ভবনের একটি ভবন পরে এটি অবস্থান। সেটি একটি দোতলা টিনশেড ভবন। সেখানে মূলত রাসায়নিকের গুদাম।

এর সঙ্গে পোশাক সংশ্লিষ্ট কিছু সরঞ্জামের গুদামও থাকতে পারে বলে তাঁর ধারণা। তিনি জানান, ওই টিনশেড ভবনের আশপাশে দক্ষিণমুখী ভবনে পোশাক কারখানা আছে।

শরীয়তপুর সদর হাসপাতালে মারধরের শিকার ডা. নাসির ঢামেকে ভর্তি, অবস্থা স্থিতিশীল

জাবিতে প্রক্টর অফিসে তালা দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে জেরা মেঘনাঘাটে গ্যাস বিস্ফোরণে আরও এক কর্মচারীর মৃত্যু

১৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও আশপাশের এলাকায়

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ চায় বিএমজিটিএ