হোম > সারা দেশ > ঢাকা

মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে ধরল পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আটক মো. আরমান হোসাইন। ছবি: ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় এক নারী যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. আরমান হোসাইন (২৭) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এক বিজ্ঞপ্তিতে ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, প্রতিদিনের মতো ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন। দায়িত্বরত অবস্থায় এক নারীর চিৎকার শুনে তিনি দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি নারী যাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন।

পরিস্থিতি বুঝে সার্জেন্ট তুহিনুর রহমান তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে একপর্যায়ে ছিনতাইকারী তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি রাস্তা দিয়ে চলাচল করা একটি বাসের নিচে ছুড়ে ফেলে দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। তবে সার্জেন্ট তুহিনুর রহমান ধাওয়া চালিয়ে গিয়ে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

পরে বাসের নিচ থেকে ছিনতাই করা মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আটক আরমান হোসাইনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা: ২ বছর পর গ্রেপ্তার বাসার গাড়িচালক

সময় টিভির এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত

আরেক হত্যা মামলায় দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান গ্রেপ্তার

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী আত্মসমর্পণের পর কারাগারে

সাগর-রুনি হত্যা: ১২৭ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২২ জুলাই

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন: ওমানপ্রবাসীর সঙ্গে প্রতারণায় গ্রেপ্তার ২

হামে শিশুমৃত্যুর প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল—ককটেল বিস্ফোরণ, আটক ৩

৬টি বন্ধ চিনিকল চালুর দাবি, না মানলে ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’