হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে তিতুমীরের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা । ছবি: আজকের পত্রিকা

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালীতে আবারও রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪ টার দিকে রেললাইন অবরোধ করেন তাঁরা। এর আগে গত ১৮ নভেম্বর একই দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আজ বেলা সাড়ে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যান। সড়কের পর মহাখালীতে রেললাইনও বন্ধ করে অবরোধ করেন তাঁরা। এ সময় দাবি আদায়ের আহ্বান জানান শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গতকালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি।’

এদিকে অবরোধের কারণে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল ট্রেনটি আটকা পড়ে।

পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়।

পশুর হাটে ক্যাশলেস লেনদেনের র‌্যাব ডিজির পরামর্শ

পল্লবীতে শিশু ধর্ষণ: হত্যা অভিযোগপত্র প্রস্তুত, আদালতে জমা দেওয়া হবে আজ

রাজধানীর পশুর হাট: হাট প্রস্তুত, ক্রেতার অপেক্ষা

নৌপথে ঈদযাত্রা: নির্ঝঞ্ঝাট সদরঘাট টার্মিনাল

কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

আগামী ২ বছরে ঢাকাকে ‘বাসযোগ্য’ নগরীতে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

উত্তরায় দেড় মাসে ব্যবসায়ীর বাসায় দ্বিতীয়বার গুলি

পল্লবীতে শিশু হত্যা: তদন্ত কর্মকর্তাকে ফরেনসিক প্রতিবেদন দিয়েছে সিআইডি

পল্লবীর শিশু হত্যা মামলা পরিচালনায় বিশেষ পিপি নিয়োগ

রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার