হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে শিশু হত্যা

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিরপুরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে লাঠিপেটা করতেও দেখা যায়।

আজ শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর থেকে পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চলছিল বিক্ষুব্ধ জনতার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একদল বিক্ষোভকারী মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে যান চলাচল ব্যাহত হতে শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করতে চাইলে তাদের লাঠিপেটা করতে দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

এর আগে জুমার নামাজের পর পল্লবীতে নিহত শিশুর বাসার সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ২টার পর বিক্ষোভকারীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। এতে মিরপুর ও আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা যায়।

বিক্ষোভকারীরা শিশু হত্যার দ্রুত বিচার ও দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ করছিলেন। তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভের কারণে আমরা তাঁদেরকে কোনো ধরনের বাধা দিইনি। তারপরও বিক্ষোভের কারণে যানবাহন ধীরগতিতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যানজট সৃষ্টি হয়। এ সময় তাঁদেরকে ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন রিমান্ডে

সাবেক এমপি হারুন, পুলিশ কর্মকর্তাসহ তিনজন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর করতে ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

শিশু অপহরণ-হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন গ্রেপ্তার

সস্তায় আইফোন-ল্যাপটপ: ৩১ লাখ টাকা আত্মসাতে বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০৬, সবচেয়ে বেশি মিরপুরে

পুরান ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে মারধরের সময় লোহার আঘাতে স্বামী নিহত

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক