হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদ ও অর্থ পাচার: পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই অনুমতি দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই অনুমতি দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

পলকের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল-আমিন কারাগারে থাকা আসামি পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। একই সঙ্গে নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটন করেছেন।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক কীভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করলেন এবং তাঁর ব্যাংক হিসাবের বিপুল অঙ্কের টাকা অবৈধ লেনদেন করলেন, সে সম্পর্কে রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই