হোম > সারা দেশ > ঢাকা

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হাকিম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির তারিখ হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর ধার্য করেন।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, এনায়েত করিমকে গ্রেপ্তার করা হলেও মামলা হয়নি। তবে তাঁকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

রমনা থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এনায়েত করিমকে। এ সময় পুলিশ তাঁর গাড়ি থামালে তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, তাঁর কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রকল্প থমকে আড়াই বছর বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়