হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

প্রতীকী ছবি

রাজধানীর পান্থপথে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবু রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কলাবাগান থানাধীন পশ্চিম পান্থপথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চাউলেরচর গ্রামে। তাঁর বাবার নাম মো. জালাল উদ্দিন।

হাসপাতালে আবু রায়হানের সহকর্মী শফিকুল ইসলাম জানান, রায়হান পশ্চিম পান্থপথে একাডেমি অব বিজনেস প্রফেশনালস (এবিপি) প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই থাকতেন তিনি। আজ বিকেলে অফিসের বাইরে থাকা একটি আমগাছে উঠে লোহার পাইপ দিয়ে আম পাড়ার সময় সেটি পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে কলাবাগান থানাকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

১ হাজার পরিচ্ছন্নতাকর্মীর মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ ডিএসসিসির

‘এআই-ভিত্তিক ট্রাফিক জরিমানা’ আদায়ের নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে খুন, ২ যুবক গ্রেপ্তার

ধীপ্রার মৃত্যু: চিকিৎসক স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

কিশোরী ধর্ষণের ১০ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত ওসি ও এসআই

অবহেলায় রোগীর মৃত্যু: হৃদরোগ ইনস্টিটিউটসহ দুই হাসপাতালের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৯ জুলাই

এবার ব্যবসায়ী হত্যা মামলায়ও জামিন পেলেন আবুল বারকাত

আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি