হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি

নিজ কার্যালয়ে রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের উচ্চশিক্ষা, ভাষা ও সংস্কৃতিভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলে রাশিয়া দূতাবাসের সাংস্কৃতিক কার্যক্রম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ এবং সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতিবিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক দল বিনিময়ের সম্ভাবনা এবং এ সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে তিন মাসব্যাপী একটি বিনামূল্যের রুশ ভাষা কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বর্তমানে পরিচালিত রুশ ভাষা কোর্সের পরিধি ও কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীতে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় একজন নিহত, আহত ২

বগুড়ায় এনসিপি নেতার নামে সাইবার সুরক্ষা আইনে মামলা

সাধ্যের মধ্যে জনগণের কল্যাণে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

কেরানীগঞ্জে অবৈধ ইয়াবা তৈরির দুই কারখানার সন্ধান, কাঁচামাল জব্দ

মোহাম্মদপুরে মামুনুল হকের মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

বিআরটিএতে দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

নির্বাচনের আগে পোস্ট-ইসলামিজম কেন ‘জামায়াতের কোলে’—প্রশ্ন মাহফুজ আলমের

বাসার সামনে স্কুলশিশুর গলা থেকে চেন ছিনতাই

স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার শিপনের

গ্রামীণফোনের পাওনা নিষ্পত্তির দাবি সাবেক কর্মীদের, এনবিআরে স্মারকলিপি