হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহবাগ ও বাড্ডা থেকে অজ্ঞাতনামা ২ মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ ও বাড্ডা এলাকা থেকে আজ অজ্ঞাতামা দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের আনুমানিক বয়স যথাক্রমে (৩৫) ও (৫০) বছর। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলসংলগ্ন ফুটওভার ব্রিজের পাশ থেকে ৩৫ বছর বয়সী যুবকের ও বিকেল ৩টার দিকে বাড্ডা গুদারাঘাট লেকপাড় থেকে ৫০ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বিকেল ৩টার দিকে কবি সুফিয়া কামাল হলের বিপরীত ফুটওভার ব্রিজের পাশে মৃত অবস্থায় পড়ে ছিল ওই অজ্ঞাতরামা ব্যক্তি। এরপর পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।

অন্যদিকে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে বাড্ডা গুদারাঘাট লেকপাড় এলাকা থেকে এক যুবক বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

এবার আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুন

আদাবরে বিএনপি নেতা হত্যা মামলার আসামি লেদু র‍্যাবের হাতে গ্রেপ্তার

মুক্তি পাচ্ছেন না বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ, আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

গৃহকর্ত্রীকে গলা কেটে হত্যা: ব্যক্তিগত গাড়িচালকের মৃত্যুদণ্ড

২৫ লাখে খুনি ভাড়া, নেপথ্যে বিএনপি নেতা জনি: সংবাদ সম্মেলনে যুবদল নেতা

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মিরপুরে দেয়াল ধসে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত

সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস