হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, দুজনকেই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত এক নারী কনস্টেবলকে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের’ অভিযোগ উঠেছে থানারই এক পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর অভিযুক্ত পুরুষ কনস্টেবল ও ভুক্তভোগী নারী কনস্টেবল দুজনকেই পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ আগস্ট ওই নারী কনস্টেবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত কনস্টেবল পাঁচ মাস ধরে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ‘একাধিকবার ধর্ষণ’ করে আসছে।

ঘটনাটি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে উভয় পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করেন এবং একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেন। এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, বাংলাদেশ পুলিশ পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী। কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনা তদন্তে দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন