হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সামনে একটি বিরিয়ানির দোকানের বাইরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। রাস্তা দিয়ে একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় ওই সিলিন্ডারের সঙ্গে ধাক্কা লাগলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। 

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া বলেন, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান জানান, যানজট পূর্ণ সড়কে একটি পিকআপ ভ্যান সিলিন্ডারের সঙ্গে ধাক্কা লাগলে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তিনজন নিহত হলেও তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি কণ্ঠশিল্পী আসিফ আকবরের, রায় ৯ মার্চ

অর্থ আত্মসাৎ: বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, জাল ভিসা চক্রের চার সদস্য ‎গ্রেপ্তার

মশা নিধনে দিনে তিনবার ওষুধ দেবে ডিএনসিসি

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৯

রমজানে মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী