হোম > সারা দেশ > ঢাকা

মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি কণ্ঠশিল্পী আসিফ আকবরের, রায় ৯ মার্চ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেছেন। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এই দাবি করেন তিনি।

পরে বিচারক আয়েশা আক্তার মৌসুমি ৯ মার্চ যুক্তিতর্ক শুনানির তারিখ ধার্য করেন। যুক্তিতর্ক শুনানি হলে আদালত ওই দিনই রায় দেবেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার।

আজ মামলার সাক্ষ্য গ্রহণের দিন আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। দুজন সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন ও পরিদর্শক শাহিনুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি আসিফ আকবরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। পরে আদালতের জিজ্ঞাসাবাদে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন।

এর আগে মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন। এই মামলায় মোট তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি (টাকিলা) মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় দায়ের করা হয়।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, সবচেয়ে বেশি মিরপুরে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার

কলাবাগানে বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল