হোম > সারা দেশ > ঢাকা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দিপু চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

আজ শনিবার ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আটক ব্যক্তিরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

জানা গেছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক টিম ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাতজনকে আটক করা সম্ভব হয়।

উল্লেখ্য, কয়েক দিন আগে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ওই যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছিলেন। পুলিশ ও র‍্যাব যৌথভাবে তদন্ত শুরু করার পর আজ কয়েকজনকে আটক করা হলো।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অধিকতর তদন্তের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাড্ডায় ইউলুপে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বসতঘরে রহস্যজনক আগুন, কিশোরের মৃত্যু

হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

ই-ভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার অর্থ পাচার মামলা

রাজধানীতে পৃথক অভিযানে ৩৫ জন গ্রেপ্তার

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডিএনসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু