হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

করিমগঞ্জে বজ্রপাতে আসবাব ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. তৌহিদ মিয়া (৩৫) নামে এক আসবাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া ওই গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল ৭টার দিকে তৌহিদ মিয়া তাঁর বাড়ির আঙিনায় কাঠের টুকরো সরানোর কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, সকালে বৃষ্টির সময় তৌহিদ মিয়া তাঁর বাড়ির উঠানে কাঠের টুকরো সরাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত ও বিকট আওয়াজে কানে হাত দিয়ে মাটিতে ঢলে পড়েন তিনি।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে