হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে মালদ্বীপগামী যাত্রীর লাগেজে ১ হাজার ইয়াবা

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপগামী এক যাত্রীর লাগেজ থেকে ১ হাজার ৬৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউসার মাহমুদ আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাতে বিমানবন্দরে চেক-ইন করার পর ওই যাত্রীকে আটক করে এভিয়েশন সিকিউরিটি।

আটক যাত্রীর নাম মো. সামির। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলোনিয়া গ্রামে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমানবন্দরে ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপগামী যাত্রী সামিরের লাগেজ থেকে ১ হাজার ৬৪০টি ইয়াবা বড়ি জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি।

জনসংযোগ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ওই যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই